কাজী আজহার আলী
বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সচিব, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রথম অবৈতনিক উপাচার্য, মোহাম্মদপুর প্রিপারেটরী স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক কাজী আজহার আলীর ১০ম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০০৯ সালের এই দিনে তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে সকালে মরহুমের কবর জিয়ারত এবং বেলা ১১টায় ইউনিভার্সিটি মিলনায়তনে (১৫/১, ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা) মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আবদুল হাকিম ভুঁইয়া
আজ ১৫ ডিসেম্বর কুমিল্লার বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল হাকিম ভুঁইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৫ সালের এই দিনে কুমিল্লায় ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নিজ গ্রাম ময়নামতির নারায়নে দিনব্যাপী কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের নিজস্ব বাসভবনেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন প্রয়াত হাকিম ভুঁইয়ার ছেলে সাংবাদিক ও লেখক কুদরাত-ই-খোদা।
