মুক্তিযোদ্ধা নাজমুল হুদা আঙ্গুর
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার আলিয়াবাদ এলাকার মুক্তিযোদ্ধা নাজমুল হুদা আঙ্গুর (৭৪) গতকাল শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শনিবার বিকালে আলিয়াবাদ জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মিরারবন্দ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধার মৃত্যুতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন ও উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম শোক প্রকাশ করেছেন।
