বাংলাভিশনের আয়োজনে ‘প্রতিদিন প্রশ্ন প্রতিদিন পুরস্কার’ শিরোনামে ঈদ কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১২ ডিসেম্বর দুপুরে বাংলাভিশন কার্যালয়ে। এই বছরের পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে বাংলাভিশনে আয়োজিত ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালায় প্রতিদিন একটি করে প্রশ্নের উত্তর দিয়ে কক্সবাজারে ২ রাত ৩ দিন অবস্থানের সুযোগ ও দুটি করে মোবাইল ফোন জিতে নিয়েছেন প্রায় অর্ধশতাধিক ভাগ্যবান বিজয়ী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ফিন্যান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ এফসিএ, বাংলাভিশনের হেড অব প্রোগ্রাম তারেক আখন্দ ও হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মো. মাহমুদুল আলম খান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তারেক আখন্দ।
