তা র কা ব চ ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:৩১

বাংলাদেশে অনেক ভালো ছবি তৈরি হয়। নতুন নির্মাতা যারা কাজ করছেন তাদের মেধার প্রশংসা করতেই হয়। তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান। আমি যে ধরনের ছবিতে কাজ করি তা একটু আলাদা। এগুলো দেখে দর্শকরা আমাকে উত্সাহিত করে আসছেন। এজন্য বরাবরই ভালো কাজের চেষ্টা করি। বাংলাদেশের ছবিতে কাজের পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। ভালো কোনো চিত্রনাট্য পাইনি এতদিন। মোস্তফা সরওয়ার ফারুকীর নোল্যান্ডস ম্যান পছন্দ হয়েছে, কাজ করছি। একসঙ্গে কাজ করার জন্য এর আগেও কয়েকবার পরিকল্পনা হয়েছিল আমাদের। কিন্তু পরে তিনি আর আমি উভয়ে ব্যস্ত হয়ে পড়ি। এখন সবাই যেভাবে উত্সাহ দিচ্ছেন, এভাবেই ভালোবাসা বিলিয়ে দিন।

 

বাংলাদেশি সিনেমায় কাজ করা প্রসঙ্গে ভারতের জনপ্রিয় অভিনেতা

নওয়াজউদ্দিন সিদ্দিকি