অভ্যর্থনা উপকমিটির সঙ্গে শৃঙ্খলা ও খাদ্য উপকমিটির সভা আজ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ২২:১৩

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি

g ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপকমিটির সঙ্গে শৃঙ্খলা ও খাদ্য উপকমিটির সভা আজ রবিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আনুরোধ জানিয়েছেন অভ্যর্থনা উপকমিটির সদস্য সচিব ডা. দীপু মনি।