ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারসাম্য হারিয়ে পড়ে গেছেন। গতকাল উত্তরপ্রদেশের কানপুরে গঙ্গার ঘাট থেকে নৌকা বিহারে গঙ্গা ঘুরে দেখার কথা ছিল প্রধানমন্ত্রী মোদির। সেইমতো খুব ভালভাবেই সিঁড়ি দিয়ে উঠছিলেন। হঠাত্ বাম পায়ের পাতা আটকে যায় শেষ সিঁড়িতে। হুমড়ি খেয়ে সামনে পড়েন নরেন্দ্র মোদি। ছুটে আসে এসপিজি। তাকে ধরে উপরে তোলা হয়। তবে ভাগ্যক্রমে নিজ হাতে কোনোক্রমে পতন রোধ করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। না হলে বড়ো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। তার এই পা পিছলে পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং নানা রকম মন্তব্য আসছে। -স্পুটনিক নিউজ
