‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩১

বিনোদন রিপোর্ট

 

বিজয় দিবস উপলক্ষে এটিএন বাংলা তাদের অনুষ্ঠানমালায় রেখেছে বিশেষ আয়োজন। নাটক ও টেলিফিল্মের পাশাপাশি রয়েছে বিশেষ অনুষ্ঠান। চ্যানেলটিতে দুপুর ১টায় প্রচার করা হবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠান ‘চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানভীর তারেক ও পরিচালনা করেছেন আব্দুস সাত্তার।