আমিন মোহাম্মদ গ্রুপের বর্ণালী প্রকল্পের প্লট হস্তান্তর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩৭

আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া বর্ণালী প্রকল্পের সম্পূর্ণ প্লট গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। গত শনিবার বেলা ১১টা থেকে আশুলিয়া মডেল টাউন এলাকায় আশুলিয়া বর্ণালী প্রকল্পে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে সম্পূর্ণ প্রকল্প বুঝিয়ে দেওয়া হয়। প্রকল্প হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে আশুলিয়া বর্ণালী প্রকল্প সেজেছিল বর্ণিল সাজে। সম্পূর্ণ প্রকল্প বিভিন্ন প্রজাতির জীবন্ত ফুলে সুসজ্জিত রূপ নিয়েছে। গ্রাহকেরাও এখানে এসে এক আনন্দঘন পরিবেশ দেখে আনন্দিত। —প্রেস বিজ্ঞপ্তি