হার দিয়ে শুরু গাত্তুসোর

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৬

  স্পোর্টস ডেস্ক

ন্যাপোলির দায়িত্বে শুরুটা ভালো হলো না জেনারো গাত্তুসোর। পার্মার কাছে ২-১ ব্যবধানে হেরেছে তার দল।

গত শনিবার রাতে নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল ন্যাপোলি। চতুর্থ মিনিটে ফরোয়ার্ড দেয়ান কুলুসেভস্কির গোলে এগিয়ে যায় পার্মা। ৬৪ মিনিটে আর্কাদিউস মিলিকের লক্ষ্যভেদে সমতা ফেরায় দলটি। যোগ করা সময়ে যখন ম্যাচটা ১-১ ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই সাবেক আর্সেনাল ফরোয়ার্ড জার্ভিনহোর গোল হার নিশ্চিত করে ন্যাপোলির। ফলে নতুন কোচের অধীনেও ভাগ্য অপরিবর্তীতই থাকলো দলটির। এর ফলে টানা অষ্টম ম্যাচে জয়শূন্য রইল গাত্তুসোর শিষ্যরা।