গাইবান্ধা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে রবিবার ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে শহরে জাতীয় পতাকা মিছিল বের হয়। মিছিলটি সিপিবির জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহসাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাস্তবায়ন করতে ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠাসহ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নেই।
