পণ্য আমদানি রপ্তানি বন্ধ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

হিলি স্থলবন্দর

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম। বাংলাহিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।