চট্টগ্রাম অফিস
নগরীতে নিজ বাসা থেকে সুরমা ইসলাম মিম নামের এক নববধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বন্দর ইস্ট কলোনির বাসা থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। তার স্বামী মো. জাবেদ পলাতক রয়েছে।
বন্দর থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, মিম একটি গার্মেন্টসে চাকরি করতেন। তার স্বামী মো. জাবেদ লরি চালক। গত ১ ডিসেম্বর তাদের বিয়ে হয়েছে। জাবেদ সকালে মিমের এক বান্ধবীকে ফোন করে বলে মিম অসুস্থ। পরে ঐ বান্ধবী বাসায় গিয়ে দেখে মিমের গলাকাটা লাশ খাটের নিচে পড়ে রয়েছে। তখন সে বাড়ির মালিকের মাধ্যমে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং সেখানে একটি রক্তমাখা বটি পাওয়া যায়। বটি দিয়ে তাকে হত্যা করা হতে পারে। নিহত নববধূর স্বামীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
