গলাচিপায় ২০০ মণ জাটকা জব্দ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

১২ জনের কারাদণ্ড

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা 

গলাচিপার পানপট্টি লঞ্চঘাটে বিভিন্ন মাছের আড়তে পটুয়াখালীর র্যাব-৮ অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দ এবং ১২ জন মাছ ব্যবসায়ী ও জেলেকে আটক করেছে।

রবিবার র্যাব-৮ পটুয়াখালী কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরে গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহূদ সালেহীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ব্যবসায়ী ও জেলেদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।