শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা এবং উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক পথনাটক মঞ্চায়ন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

নেত্রকোনা প্রতিনিধি 

বাংলাদেশ নারী প্রগতিসংঘ নেত্রকোনার উদ্যোগে এবং দাতা সংস্থা ইউনাইটেড নেশনস ডেমোক্রেসি ফান্ডের (ইউএনডিইএফ) সহযোগিতায় অসাম্প্রদায়িকতা, শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং উগ্রবাদ প্রতিরোধ বিষয়ক লোকসংগীত ও পথনাটক মঞ্চায়িত হয়েছে। রবিবার নেত্রকোনা শহিদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ও জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

নারী প্রগতিসংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, শিকড় উন্নয়ন সংস্থার পরিচালক রফিকুল ইসলাম আপেল, জেলা ডায়াবেটিস সমিতির সম্পাদক মোজাম্মেল হক বাচ্চু এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল।