নাগেশ্বরীতে অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫১

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে রবিবার সকালে অগ্নিকাণ্ডে দগ্ধ এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত কপিল উদ্দিন (১০) উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূর্ব বালারহাট গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

পরিবার ও এলাকাবাসী জানায়, সন্ধ্যা সাড়ে ৭টায় কপিল উদ্দিন বাড়ির উঠানে আগুন পোহাচ্ছিল। এ সময় তার পরনের লুঙ্গিতে আগুন লাগে। রবিবার সকালে নদী পার হয়ে শিশুটিকে নাগেশ্বরী উপজেলা সদরে নিয়ে আসার পথে বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে তার মৃত্যু হয়। নারায়নপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।