লালমোহন (ভোলা) সংবাদদাতা
লালমোহনে ৭৮ পিস ইয়াবাসহ সুমন ও ইব্রাহিম নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী কালামবুল্লা এলাকার বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়। স্থানীয় মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশির আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে তাদের ইয়াবসহ আটক করা হয়।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।
