কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (১০ বিজিবি) ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা কোটবাড়ী বিজিবি সদর দপ্তরের শালবন মাল্টিপারপাস হলে রবিবার দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার বিভিন্ন সামরিক-বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম ফজলে রাব্বী জানান, বিগত সময়ে কুমিল্লা সীমান্তের ১০৬ কিলোমিটার এলাকায় সাহসীকতাপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে এ ব্যাটালিয়নের ভূতপূর্ব অধিনায়ক ও বর্তমানে বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিনকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ পদক’ ও দুজন পদবিধারী সদস্যকে ‘প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক’-এ ভূষিত করা হয়েছে।’
