সুন্দরবনে ট্রলারসহ ছয় জেলে আটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়েছে। রবিবার ভোরে সুন্দরবনে বেয়ালা কয়লা অভয়ারণ্য এলাকা থেকে স্মার্ট পেট্রোল টিমের দলপতি নাসিরউদ্দীনের নেতৃত্বে জেলেদের আটক করা হয়। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা অভয়ারণ্য এলাকা থেকে একটি ট্রলার, জাল ও দুই মন মাছসহ ছয় জন জেলেকে আটক করে। বন আইনে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।