১৯৭১ সালের ১৫ ডিসেম্বর গাজীপুর পাকিস্তানি হানাদারমুক্ত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল রবিবার বিকেলে শহরের শহীদ ক্যাডেট স্কুল ও কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা মো. হাতেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, ভাষা শহিদ কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, শহীদ ক্যাডেট স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শহীদুল ইসলাম শহীদ, মুক্তিযোদ্ধা সামসুল হক, মুক্তিযোদ্ধা নজিবুল্লাহ আকন্দ, সাংবাদিক আবু হানিফা, মো. মজিবুর রহমান, সুবীর কর্মকার প্রমুখ। একই দিন দুপুরে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন ও পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে টঙ্গীতে গাজীপুর মুক্ত দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি সামসুন্নাহার ভূইয়া। সাবেক এমপি কাজী মোজাম্মেল হক মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
