১৬ ডিসেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১৮ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: নেপচুন ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৭। শুভ বার: সোম ও বৃহস্পতি। শুভ রত্ন: পোখরাজ ও অ্যামিথিস্ট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। মন ভালো থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আবেগ সংযত রাখুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কাউকে কোনো কথা দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। গল্পের বই পাঠে আনন্দবোধ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। পানি বেশি খাওয়ার চেষ্টা করুন। নিজেকে যথাযথভাবে প্রকাশ করুন। অপরের প্রতি বিনয়ী ব্যবহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শারীরিক অবস্থা খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নেওয়াই শ্রেয়। ব্যয় বৃদ্ধি পেতে পারে। দূরে কোথাও যাত্রা হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। তাদের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে থাকলে তা মিটিয়ে নিন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা বাস্তবায়ন করতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করতে হবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনামের আশঙ্কা আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কারো সঙ্গে বিবাদে জড়ানো ঠিক হবে না। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। অসুস্থবোধ করতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। আজ যাবতীয় মতানৈক্য এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন।
