চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেন। তারা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী।
জানা যায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এক জনের ব্যাংক ঋণের গ্যারান্টার ছিলেন। নির্বাচনী নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের এক সপ্তাহ আগে ঋণ পরিশোধ করতে হয়। কিন্তু তিনি মনোনয়নপত্র যেদিন জমা দিয়েছেন সেদিন ঋণ পরিশোধ করেছেন। এছাড়া গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী যথাযথভাবে মনোনয়ন ফরম পূরণ করেনি। তাই তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।
