বাসের ধাক্কায় ছেলের সামনেই মায়ের মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:২২

রাজধানীর ফার্মগেটে ওভারব্রিজের নিচে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধার নাম সখিনা বেগম (৬২)। তিনি গতকাল রবিবার বিকালে তার ছেলে শামীম হোসেনের মোটারসাইকেলে চড়ে খিলক্ষেত এলাকায় তার বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহতের লাশ  শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত বাসের চালক ও বাসটিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সখিনা বেগম অসুস্থ হওয়ায় তার ছেলে সকালে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যান। শামীম হোসেন একটি মোটরসাইকেলে করে তাকে খিলক্ষেত এলাকার বাসায় নিয়ে যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে ফার্মগেটে ওভার ব্রিজের কাছে এলে আবদুল্লাহপুরগামী ৩ নম্বর পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়।