ট্রান্স ফ্যাট নির্মূলে কমবে হূদেরাগজনিত মৃত্যুঝুঁকি ................ স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০০:২২

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাট নির্মূল করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করতে নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন করা জরুরি হয়ে পড়েছে। গতকাল রোববার সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, প্রজ্ঞা এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘ট্রান্স ফ্যাট নির্মূল করি, হূদেরাগের ঝুঁকি কমাই’ শীর্ষক অ্যাডভোকেসি ক্যাম্পেইন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো.হাবিবে মিল্লাত এমপি।

অনুষ্ঠানে ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, আমদানি পর্যায়ে যেসব তেলে উচ্চ মাত্রার ট্রান্স ফ্যাট পাওয়া যাবে সেগুলো আমদানিতে নিরুত্সাহিত করতে হবে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব) আব্দুল মালিক বলেন, এখন ৫০ বছর বয়সের নিচে প্রচুর মানুষ হূদেরাগে আক্রান্ত হচ্ছে, যার অন্যতম কারণ ট্রান্স ফ্যাট। বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি তৌফিক মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক সৈয়দা সারওয়ার জাহান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।