যারা আছে সিন্ডিকেটে
তারা হাতেগোনা,
কোটিজনও তাদের সাথে
এঁটে তো পারব না।
এই এখানে শক্ত, তারাই
মালিক তো এখন,
তাদের হাতেই ভোগ্যপণ্য
মূল্য নিয়ন্ত্রণ।
খেলে খেলা ইচ্ছেমতো
দিনে এবং রাতে,
জিম্মি পুরো দেশবাসী
সিন্ডিকেটের হাতে।
এরাই ঝাড়ে মোছে করে
ইচ্ছেমতোন ব্রাশ,
দেখবে কে সে জনগণের
দুঃসহ হাঁসফাঁস?
