নেত্রকোনায় ‘জয় বাংলা ব্যাডমিন্টন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় আয়োজিত ‘জয় বাংলা ব্যাডমিন্টন’ প্রতিযোগিতায় মিঠুন-সানোয়ার জুটি চ্যাম্পিয়ন এবং নুরুল হুদা-মাহবুব জুটি রানার আপ হয়েছেন। প্রতিযোগিতায় ১০টি উপজেলার আটটি গ্রুপ অংশগ্রহণ করে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে নেত্রকোনায় প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা গত রবিবার রাতে বোর্ড মাঠে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান।