অ্যাবের নতুন কমিটি

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিকেএসপির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১০ মাস মেয়াদে অন্তর্বর্তীকালীন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিকেএসপির প্রথম ব্যাচের ছাত্র হকির এশিয়ান তারকা আ ন ম মামুন উর রশিদ। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক আন্তর্জাতিক হকি খেলোয়াড় ও বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা টুটুল কুমার নাগ। কোষাধ্যক্ষ হয়েছেন সাবেক অ্যাথলেট ইমরান টুটু। সহসভাপতি হয়েছেন জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আলমগীর আলম, সাবেক ফুটবলার আবু রাফা মো. আরিফ, সাবেক ক্রিকেটার ও বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম, সাবেক ফুটবলার এম এ তালেব হোসেন, সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল, দেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। এছাড়া সাবেক ফুটবলার খাজা মহসিন ও জাতীয় দলের সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু যুগ্ম-সাধারণ সম্পাদক, জাতীয় দলের সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও সাবেক বক্সার মেজর ইসরাফিল আলম সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ফুটবলার গাজী মামুন ও সাকের জাকের দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছন।—খবর বিজ্ঞপ্তির