কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৬

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে ক্রীড়া ও খেলাধুলা প্রতিযোগিতায় অ্যাথলেটিকসে মেয়েদের বিভাগে কিশোরেগঞ্জ পৌর মহিলা কলেজ ৩৮ পয়েন্ট পেয়ে দলগতভাবে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। কিশোরগঞ্জ, নরসিংদী ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ অঞ্চলের প্রতিযোগিতা গত রবিবার কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের ফারদিয়া আক্তার রাত্রি ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম আর দীর্ঘলম্ফে তৃতীয় স্থান অধিকার করে ১১ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে।

অন্যদিকে ছেলেদের ক্যাটাগরিতে টাঙ্গাইলের সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কলেজ ১৫ পয়েন্ট পেয়ে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে। কিশোরগঞ্জের তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ছাত্র আরমান হোসেন রাব্বানী ১০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছে। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন গুরুদয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমান আলী। পৌর মহিলা কলেজ এবার ফুটবল, হ্যান্ডবল এবং ভলিবলেও আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে।