প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:০৪

গত ১৫ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে ‘আতঙ্কের নাম ভুয়া ওয়ারেন্ট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকমণ্ডলীর সদস্য কামাল মিয়া। এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা সোহেল চৌধুরীর সঙ্গে তার মেয়ে মিথিলার বিয়ে হয়। পরে ৫০ লাখ টাকা যৌতুকের দাবিতে সোহেল চৌধুরী  মিথিলার ওপর নির্যাতন চালিয়ে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়। পরে সোহেল চৌধুরী তার মেয়েকে তালাক দিয়ে ২০১৮ সালের ৩ জানুয়ারি বিদেশে চলে যায়। এরপর ঐ বছরের ৮ ফেব্রুয়ারি তিনি বাদী হয়ে সোহেল চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। এই মামলা ছাড়া সোহেল চৌধুরীর বিরুদ্ধে আর কোনো মামলা দায়ের করি নাই। সংবাদে উল্লেখ করা সাহেদ মিয়া ও সোহেল চৌধুরী প্রতিবেশী এবং তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে। সোহেল চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি দুর্বল করার জন্য তার বিরুদ্ধে বহু মামলার বাদী হিসেবে জড়ানো উলটো সোহেল চৌধুরীর অপকৌশল মাত্র। যার মাধ্যমে আমার সামাজিক সুনাম ও মর্যাদা বিনষ্ট করে সমাজে হেয় প্রতিপন্ন করাই সোহেল চৌধুরীর একমাত্র উদ্দেশ্য।