কলারোয়ায় বিজয় দিবসের কর্মসূচি বর্জন মুক্তিযোদ্ধাদের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪৮

কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসের অনুষ্ঠান বয়কট করেছেন বীর মুক্তিযোদ্ধারা। জাতীয় পতাকা উত্তোলনের সময় মুক্তিযোদ্ধাদের না ডাকা, পেছনের সারিতে বসার ব্যবস্থাসহ বিভিন্ন অভিযোগে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠান বর্জন করেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদরে কার্যালয়ে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও যুদ্ধকালীন গেরিলা কমান্ডার আবদুল গফ্ফার আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

মুক্তিযোদ্ধারা কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়ী করে বলেন, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে আজ বিজয়ের দিনে মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন। অবিলম্বে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান তারা।