রাজধানীর রামপুরার বাগিচারটেকের একটি বস্তিতে আগুন লাগে। এতে বস্তির ৩০টি টিনের ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে বস্তির ডানপাশের একটি ঘর থেকে আগুন লাগে। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বস্তির বাসিন্দারা অনেকেই ঘুমিয়ে ছিলেন। মানুষের চিত্কার শুনে তারা দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিভাতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, বৈদ্যুতিক শট সার্কিট অথবা গ্যাসের চুলা থেকে ঐ আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, বস্তিতে অবৈধভাবে গ্যাসের লাইনের সংযোগ রয়েছে। আগুনে বস্তির ৩০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, আগুনে ৫ লাখ টাকা ক্ষতি ও ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
