বিজয় দিবসে মানিকগঞ্জে যুবলীগের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:৩৮

বিজয় দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলা যুবলীগ সোমবার চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে করে। গতকাল বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পৌরসভার হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তায়েবুর রহমান টিপু, মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম-আহ্বায়ক মাহাবুবুল আলম জনি, জেলা পরিষদের সদস্য আবুল বাশার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস সাহাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুটি গ্রুপে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারক আজিজুল ইসলাম সুক্কু মোট ছয় জনকে বিজয়ী ঘোষণা করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া সকালে শহিদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি।