ঢাকার কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফরম থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঢাকা রেলওয়ে থানার পুলিশ রকিবুল হোসেন জানান, গতকাল সকাল ৮টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফরমের ওপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে যাত্রীরা। পরে পুলিশ ঐ লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, তার পরনে ছিল সাদা ফুল হাতা গেঞ্জি ও লুঙ্গি। মুখে ছিল দাড়ি।
