ট্রাম্পের অভিসংশনের বিষয়ে শুনানি অব্যাহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন প্রশ্নে শুনানি অব্যাবহত আছে। গতকালও কয়েক ঘন্টা ধরে শুনানি হয়। হাউস জুডিসিয়ারি কমিটি দিনের শুনানি শেষে একটি রিপোর্ট প্রকাশ করে। এতে ট্রাম্পকে ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অভিযুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে বুধবার হাউসে অভিংসনের বিষয়ে ভোটাভুটি হতে পারে। গতকাল হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করে জুডিসিয়ারি কমিটি। ট্রাম্প আবারো বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। রাজনৈতিকভাবে হেয় করার জন্য তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে। —দ্য গার্ডিয়ান