আবশ্যক: বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে চুক্তিভিত্তিক/খণ্ডকালীন হিসেবে ঢাকা কটনমিল আদর্শ উচ্চ বিদ্যালয়, পোস্তগোলা, শ্যামপুর, ঢাকা-১২০৪ এর জন্য সহকারী শিক্ষক (ইংরেজী)-০১ জন, দারোয়ান-০১ জন এবং সুইপার-০১ জন নিয়োগ করা হবে। সহকারী শিক্ষক (ইংরেজী) প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্সসহ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং দারোয়ান ও সুইপার পদের প্রার্থীদের ৮ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আগ্রহী প্রার্থীদের নিকট হতে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত আহ্বান করা হলো। সকল পদের প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর। সিএম-১৭৫১
