লুকিয়ে রাখুন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২০:৫৯

অনেক ইউটিউবার চান তাদের সাবস্ক্রাইবার সংখ্যাটি গোপন রাখতে।

এ কাজ সহজেই করে নেওয়া যায় ইউটিউবের সেটিংস থেকে। কোনো ভিজিটর আপনার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে পারবেন।

কীভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

ইউটিউবে লগইনের পর ডান দিকের চ্যানেল আইকনে ক্লিক করে ‘Creator studio’-তে ক্লিক করুন। এরপর ড্যাসবোর্ড থেকে ‘channel’-এ ক্লিক করে সেখান থেকে ‘advanced’-এ ক্লিক করুন। তাহলে নতুন একটি পেইজ চালু হবে। সেখান থেকে ‘Subscriber counts’ অপশনে গিয়ে ‘Do not display the number of people subscribed to my channel’ অপশনটি নির্বাচন করে সেইভ দিন। তাহলে এ চ্যানেলের সাবস্ক্রাইবার কত তা কেউ দেখতে পারবেন না। যদি আপনি অপশনটি আবার চালু করতে চাইলে ‘Display the number of people subscribed to my channel’ অপশনটি নির্বাচন করে দিলেই হবে।