তা র কা ব চ ন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:০২

জীবনের লম্বা একটা সময় যে কাজের মধ্য দিয়ে কেটে গেছে, তা কী চিরতরে ছেড়ে দেওয়া যায়? যায় না। আমিও অভিনয়ে ফিরতে চেয়েছি সবসময়। শুধু তাই নয়, ওজন কমিয়ে অভিনয়ের জন্য আমি প্রস্তুত। এতদিন অপেক্ষায় ছিলাম ভালো গল্প ও চরিত্রের। দেরিতে হলেও অবশেষে পছন্দসই গল্প খুঁজে পেয়েছি। গল্পটি ‘কাঁটাতারের বেড়া’ নামের একটি ছবির জন্য লেখা। কাগজ-কলমে চুক্তি না হলেও কথা দিয়েছি এই ছবিতে অভিনয় করবো। ছবিটি নির্মাণ করবে জাজ মাল্টিমিডিয়া। হ্যাঁ, পরিচালনা নিয়ে বহুবারই কথা বলেছি। ইচ্ছে এখনও রয়েছে। এ বছর তো আর সম্ভব হলো না। আবার দেশে এলে লম্বা সময় নিয়ে আসবো। তখন হয়তো এ বিষয়ে ভাবা যাবে।