৯৯৯-এ কল দিয়ে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেলেন স্ত্রী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৫

মামলা দায়ের

বরিশাল অফিস ও হিজলা সংবাদদাতা

৯৯৯ নম্বরে কল দিয়ে হিজলা উপজেলার চরপত্তনী ভাংগা গ্রামের গৃহবধূ স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেয়েছেন। গৃহবধূ সাথী বেগমের (২৮) অভিযোগের পরিপ্রেক্ষিতে হিজলা থানা পুলিশ যৌতুকলোভী স্বামী মো. সুজন মিয়াকে গ্রেফতারের পর গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। হিজলা থানার এএসআই আমিনুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে কল করে বিষয়টি থানা পুলিশকে জানালে সুজনকে আটক করা হয়।