দিনাজপুরের নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

দিনাজপুর অফিস

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া বাজারের পূর্ব পাশে একটি ব্রিজ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঐ ব্রিজ দিয়েই প্রতিনিয়ত হাজার মানুষ যাতায়াত করছেন। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজের দুই পাশে রেলিং ভেঙে গেছে। উইং ওয়াল জরাজীর্ণ।

মাহমুহদপুর ইউপি চেয়ারম্যান রহিম বাদশা জানান, ব্রিজটি নির্মাণ করা হয়েছে ১৯৬৮ সালে তত্কালীন ইউপি চেয়ারম্যান ছলিম উদ্দীনের সময়ে। ইউনিয়ন পরিষদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হলে ঐ ব্রিজের ওপর দিয়ে ৮-১০টি গ্রামের মানুষকে যাতায়াত করতে হয়। এছাড়াও ঐ সড়কের রংপুরের পীরগঞ্জ পর্যন্ত লিংক রয়েছে। তাই সেখানকার লোকেরাও যাতায়াত করে এই ব্রিজের ওপর দিয়েই। তিনি বলেন, ব্রিজটি সংস্কারের জন্য সরকারের কাছে বরাদ্দ চেয়ে চিঠি দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।