ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
ভাণ্ডারিয়ায় মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে সরকারিভাবে ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার রাতে স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ। আরো ছিলেন সস্ত্রীক পিরোজপুর পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক জুমুর রানী বালা, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. মোস্তফা হাসান স্বপন, ইউএনও নাজমুল আলম, ওসি এস এম মাকসুদুর রহমান, ধাওয়া চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া চেয়ারম্যান খান এনামুল করিম পান্নাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
