বাঘায় ফেনসিডিলসহ অটোচালক আটক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৩৬

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

বাঘায় ১০০ বোতল ফেনসিডিলসহ আতাউর নামের একজন আটো চালককে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন। মঙ্গলবার সকালে উপজেলার চকছাতারি এলাকায় এ ঘটনা ঘটে। 

বাঘা থানার এসআই সইবুর রহমান জানান, সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া মাত্র চকছাতারী এলাকায় পুলিশ অবস্থান নেয়। এ সময়  মাদক ব্যসায়ী নাজিম উদ্দিন পালিয়ে যায়। আটো চালক আতাউরের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। মামলায় পলাতক নাজিম উদ্দিনকেও আসামি করা হয়েছে।