ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবাদী জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত কৃষক আব্দুল কাদেরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্রনারায়ণ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান, সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে আহত হারুনের বাবা বাবর আলী বাদী হয়ে শাহাজামালসহ ৯ জনকে আসামি করে মামলা করেছে।
