সিলেট অফিস
কানাইঘাট সদর ইউনিয়নের উমাগড় গ্রামে জমিসংক্রান্ত বিরোধে অলিউর রহমান নামের এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে নিহতের ছোটো ভাই খলিলুর রহমান, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুন আহমদকে আটক করে। কানাইঘাট থানার সার্কেলের এএসপি আব্দুর রহিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, অলিউর রহমান কলা বিক্রি করতেন। তার তিন মেয়ে। কোনো ছেলে সন্তান না থাকায় অলিউর রহমানের ভিটাবাড়ির উত্তর পাশে একখণ্ড জমি আত্মসাতের জন্য দীর্ঘদিন ধরে প্রতিপক্ষরা চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ মঙ্গলবার ঐ জমির দলিল নেওয়ার জন্য অলিউর রহমানকে মারধর করে নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে মেয়ে এসে তালা খুলে বাবার লাশ দেখতে পায়।
