রানার অটোমোবাইলসের এজিএম সম্পন্ন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪০

১৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শেষ হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০১৯ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১৫ শতাংশ লভ্যাংশ, অর্থাত্ ৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয়। রানার অটোমোবাইলস লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল হক চৌধুরী, সিএফও নজরুল ইসলাম, কোম্পানি সচিব মিজানুর রহমানসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি