এম জে এল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী এবং ন্যাশনাল পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ যথাক্রমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২০২০-২০২১ কার্যকালের জন্য সভাপতি ও সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বিএপিএলসি শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর একটি শীর্ষ সংগঠন। এছাড়া কমিটির নির্বাহী সদস্য রয়েছেন ১৯ জন।—প্রেস বিজ্ঞপ্তি
