পান্টকে ধোনি হতে বললেন গম্ভীর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪৩

ঋষভ পান্টের ওপর অগাধ ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বেশ কিছু ম্যাচে তিনি ব্যর্থ হওয়ার পর অধিনায়ক বিরাট কোহলি নিজে সকলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছিলেন। অবশেষে পান্ট ফল দিতে শুরু করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৯ বলে ৭১ রানের একটা ইনিংস খেলেছেন। যদিও ম্যাচটা ভারত হেরে গেছে। এই ইনিংস দেখার পর সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর বলেছেন, পান্টকে আরো ধারাবাহিক হতে হবে। তাকে এরকম ৬০-৭০ রানের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিতে হবে। গম্ভীর বললেন, ‘তাকে ধারাবাহিক হতে হবে। এটা বোঝা যায়, তার ওপর টিম ম্যানেজমেন্টের বিশ্বাস আছে। তাকে এখন ৬০-৭০ রানের ইনিংসটাকে ১০০ করতে হবে। যেটা ধোনি করতে পারত।’