একসময় সিংহ বৃদ্ধ হলে বা বয়সের ভারে বনে তার ক্ষমতা কমে যায়। চলাফেরায় কষ্ট হলে শিকার ধরার ক্ষমতাও হারায় বনের রাজা সিংহ। তাই সিংহ সমাজেও তার স্থান থাকে না। রাজার মসনদ থেকেও তাকে সরিয়ে দেয় জোয়ানরা। নেই খাবার জোগাড়ের সামর্থ্য। পরিবারও দেখে না বৃদ্ধ সিংহকে। শেষ বয়সে সিংহের খাবার, নিরাপত্তার অভাবে একাকিত্বে দিন কাটে—কেউ তার খোঁজ নেয় না। মৃত্যুকে যেন সামনে থেকে দেখতে পায় সেই বৃদ্ধ সিংহটিও। শেষ বয়সে সিংহেরও দিন যায় বৃদ্ধ অচল মানুষের মতনই।
হায় রে কী নিষ্ঠুর বৃদ্ধকাল!
লিয়াকত হোসেন খোকন
ঢাকা
