মহানগরীর শান্তিধারা আবাসিক এলাকার একটি বাসা থেকে এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬টায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে খুলশি থানার স্পট উপ-পরিদর্শক (এসআই) এনাম ইত্তেফাককে বলেন, মৃত মহিলার নাম আসমা আক্তার (৩২)। সন্ধ্যায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে আসমার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বলে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মৃত্যুর কারণ জানানো সম্ভব নয় বলে জানান, এসআই এনাম। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে রাত ৯টায় তিনি জানান। তিনি জানান, মৃত মহিলার পিতার নাম কাজী মীর হোসাইন, স্বামীর নাম ইমাম হোসেন মজুমদার (৪২)। আসমা আক্তার ১ শিশু পুত্র ও ৩ শিশু কন্যার জননী।
