চীনে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১৪

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:৩৫

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুইঝৌর একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছে। খনিটির ভেতর আরও দুই শ্রমিক আটকা পড়ে আছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ নিয়ে অক্টোবরের পর থেকে চীনে ৫টি আলাদা খনিতে দুর্ঘটনায় অন্তত ৩৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোরের দিকে গুইঝৌর গুয়াংলং খনিতে এ বিস্ফোরণ হয়। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণেই চীনের কয়লাখনিগুলোতে দুর্ঘটনা এবং প্রাণহানির হার বেশি বলে ধারণা বিশ্লেষকদের।