জিয়াউল হাসান সবুজ, সহকারী শিক্ষক,
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,
কচুয়া,বাগেরহাট
ইংরেজি দ্বিতীয়পত্রের ভয়কে জয় করার কিছু পরামর্শ
ইংরেজি দ্বিতীয়পত্রে ভালো করতে হলে প্রথমে যা দরকার তা হলো কঠোর সাধনা । মূলত গ্রামার আইটেমে যারা ভালো করে তারাই ভালো মার্কস পায় । আর রাইটিং এ শুধু বাক্য সম্পর্কে ধারণা থাকলেই ৯০%মার্কস পাওয়া যায় । তাই তোমাকে গ্রামাটিক্যালে জোর দিতে হবে বেশি । শুধু গ্রামারের রুলগুলো পড়লেই হবে না । পড়ার পাশাপাশি রুলগুলো প্রয়োগ করতে হবে । তাছাড়া বোর্ডে পূর্ববর্তী যে প্রশ্নগুলো এসছে সেগুলোও পড়তে হবে । আর সবসময় এটা চর্চা করতে হবে কারণ এটা বিদেশি ভাষা, ঠিক মতো চর্চা না করা হলে চর্চার অভাবেও তুমি আশানুরূপ ফল নাও পেতে পারো।
ইংরেজিতে দুর্বল হওয়া বা ইংরেজি না পারার প্রধান ও বিশেষ এবং আন্তর্জাতিক কারণ হল ইংরেজির ভূত । এই ভূত এর ভয়েই অনেকে ইংরেজি পারে না বা ইংরেজিতে দুর্বল হয় । আসলে এটা মনের ভয় ছাড়া কিছুই না! মন থেকে ইংরেজিকে ভালোবাসতে হবে ।
পরীক্ষার উত্তরপত্রে কীভাবে উত্তর করতে হয়
ইংরেজিতে ভালো করতে হলে প্রথমে তোমাকে গ্রামার ভালো করে পড়তে হবে । পরীক্ষার হলে সকল গ্রামারের উত্তর না পারলেও প্রথমে সকল উত্তরের নম্বার অনুযায়ী চিহ্ন বা অ্যালফাবেট তুলে ফাঁক রাখবে। পরে তুমি সুযোগ পাবেই লেখার। তবে টেন্স সব ভালো করে পড়তে হবে ।
আর বানানের ব্যাপারে অধিক সচেতন থাকবে। আসলে একটি প্রশ্নের উত্তরে একাধিক বানান ভুল গেলে ভালো নম্বর আশা করা যায় না । তাই যথাসম্ভব উত্তরপত্র পরিচ্ছন্ন রাখবে । অনেক পরীক্ষার্থী খুব তাড়াহুড়া করে প্রতিটি প্রশ্নের উত্তর লেখে থাকে । এতে ভুলের পরিমাণ বেশি হয় এবং শেষে দেখা যায় অনেক সময় অবশিষ্ট থাকে । তাই সময়ের সঙ্গে মিল রেখে উত্তর প্রদান করবে । প্রতিটি সেকশনের জন্য সময় বরাদ্দ করে নেবে । ৫-১০ মিনিট আগেই সম্পূর্ণ লেখা শেষ করে পুরো উত্তরপত্রটি একবার রিভিশন দেবে । পরীক্ষায় কোনো প্রশ্ন ছেড়ে আসবে না । সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবে । কোনো প্রশ্ন জানার বাইরে এলে প্রশ্নটি ভালো করে কয়েকবার পড়ে বুদ্ধি খাঁটিয়ে লেখার চেষ্টা করবে । একটা ব্যাপার মাথায় রাখবে । প্যাসেজ পড়ার সময় প্যাসেজের ডিফিকাল্ট ওয়ার্ড কিংবা ইডিয়মের অর্থ খুঁজতে যাবে না । এসব দেওয়াই হয় পরীক্ষার্থীর সময় নষ্ট করার জন্য । এরপর নিজের মতো করে প্রশ্নের উত্তর করে ফেলবে । ইংরেজিতে ভালো করার মূলমন্ত্র দুটি : এক. বানান ভুল করা যাবে না। দুই. গ্রামাটিক্যাল ভুল করা যাবে না । এই দুটি ব্যাপার মাথায় রেখে একেবারে সহজ ভাষায় লিখে যাও, মার্কস আসবেই । পরের অংশ আগামীকার্ল
