শত কোটির পথে ‘মারদানি টু’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:০৩

বিনোদন ডেস্ক

 

শুক্রবার মুক্তি পায় রানি মুখার্জির নতুন সিনেমা মারদানি টু। মাত্র ৪ দিনে সিনেমাটি ব্যবসা করেছে ২১ কোটি টাকা! এই ছবি আরো একবার প্রমাণ করলো নারী চাইলে সব পারে। শুধু রানির মারদানি দেখবেন বলে প্রথমদিনেই বিভিন্ন হলে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার দর্শক।

প্রথমদিন ছবির বক্স অফিস আয় ছিল সাড়ে ৩ কোটি। দ্বিতীয় দিন তার দ্বিগুণ, অর্থাত্ সাড়ে ৬ কোটি। তৃতীয় দিন ৮ কোটি। আর চতুর্থ দিন আয় করে ৩ কোটি। রানি বন্দনায় মুখর দর্শক থেকে সমালোচক সবাই। ট্রেড অ্যানালিসিস্টদের মতে, এভাবে চললে সম্ভবত এক সপ্তাহেই ১০০ কোটির ঘরে পৌঁছে যাবে মারদানি ২।

যদিও ছবি মুক্তির আগে ভালোমতো সমস্যায় পড়েছিলেন রানি। ছবিতে কোটা শহরের নাম নেওয়ার জন্য। সত্যি ঘটনার ওপর অবলম্বন করে তৈরি হওয়া এই ছবির ধর্ষক কোটা শহরের বাসিন্দা। একাধিক ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত সে। যা ঘটেছে কোটা শহরেই। শহর কলঙ্কিত হচ্ছে এর ফলে, এই অভিযোগ তুলে শহরের নাম বদলানোর আর্জি নিয়ে সেন্সর বোর্ডের দ্বারস্থ হয়েছিলেন কোটা বাসিন্দারা। ছবি মুক্তির আগে অবশ্য সেই সমস্যা মিটে যায়।